Posts

Showing posts with the label Culture

"আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না"

Image
Originally Posted: May 26, 2020. Added to Blog in August.  আমি রান্না করা খারাবের ছবি (বিশেষ দিনের বা বিশেষ খাবারের) ফেসবুকে দেয়া থেকে সরে এসেছি অনেক আগেই। কেন? আমি একজন নামকরা প্রবীণ অভিনেতার সাক্ষাৎকার দেখছিলাম। তিনি এদেশীয় নন। তাকে প্রশ্ন করা হয়েছিলো - - আপনার প্রিয় খাবার কি? - নেই। - নেই মানে? - নেই মানে, আমার পছন্দের কোন খাবার নেই। কিছু খাবার আমরা হয়ত বারবার খাই। সেটা পরিস্থিতি আর খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। তার মানে এই নয় যে, সেগুল পছন্দের খাবার। আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। কারন আমাকে পরিবার থেকে শেখানো হয়েছে, তুমি যে খাবার পাচ্ছো, সেটা তোমার জন্য আশীর্বাদ। তোমার বয়সী অনেকে খাবারই পায় না। না খেয়ে মারা যায়। তাই খাবার যেহেতু তোমাকে বাঁচিয়ে রাখবে, তাই সকল আশীর্বাদকে গ্রহন করো। কোন আশীর্বাদকে দূরে ঠেলে দিও না। খাবার আমাদের সত্যিই এখন বাঁচিয়ে রাখছে। কিন্তু এই দুঃসময়ে, যাদের কোনদিন খাবারের অভাব ছিল না তারাও এখন অভাবগ্রস্থ। ভালো আর বিশেষ খাবার খাওয়া তো কল্পনা। আবার, একটি খবরে দেখলাম, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় একটি পরিবার রান্না করতে পারেনি কারন, ঘর-চুলা কিছুই নেই, পা...

এ+ না পেয়ে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে...!

Image
Image Source: Google আজ এস.এস.সি.- এর ফলাফল বেরিয়েছে, অনেকে ভাল ফলাফল করেছে, অনেকে খারাপ করেছে। আবার, অন্যদিকে এবার সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়েছে, এবং অসংখ্যজন এর সুবিধা ভগ করেছে। তাই যারা ভাল ফল করেছে তাদের ফলটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তাই যারা প্রত্যাশিত ফল পায়নি, তারা কিছুটা হলেও এই প্রশ্নবিদ্ধ অবস্থান থেকে মুক্তি পেয়েছেন।  সে যা-ই হোক, এ+ না পেয়ে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে...বা আমার জীবনটাই বৃথা এ কথা ভাবার কোন কারন নেই।   "This is my belief: that through difficulties and problems God gives us the opportunity to grow. So when your hopes and dreams and goals are dashed, search among the wreckage, you may find a golden opportunity hidden in the ruins."  - A.P.J. Abdul Kalam এখন অনেকেই বলবে, এসব কথা তাদের মুখেই মানায়।  তাহলে এবার বলি, যাদের তৈরি সুত্র, আবিস্কার ইত্যাদি সব মুখস্ত করে বা বুঝে সবাই পরীক্ষায় ভাল নম্বর পায় বা না পায়, বস্তুত তাদের কাররই কোন ডিগ্রি ছিল না। তারা কেউ এ + পাননি। আইনস্টাইন যদি ফেল করে আইনস্টাইন হয়, তাহলে তুমি সব বিষয়ে...