Posts

Showing posts with the label Pandemic

"মানুষ কয়েকশো বছরের মহামারীর ধরন থেকেও শিক্ষা লাভ করতে পারেনি"

Image
Image Source: Google News প্রথমেই তাদের প্রতি সম্মান জানালেও সেটা হয়ত খুব কমই হবে যারা নিজেদের মূল্যবান জীবনকে বিবেচনায় না নিয়ে এই কঠিন সময়ে মানুষের সেবা করে যাচ্ছেন । আমি বিশ্বাস করি, তারা আমাদের (বা আমার) চাইতে কয়েক হাজার গুন মহৎ। তারা আছে বলেই মনুষ্যত্ব এখনো আছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা একসময় ২০ হাজার থেকে ৬০ হাজারে থাকলেও এখন প্রায় এর সংখ্যা ২ লক্ষ এসে পৌঁছেছে। কারন, এর ধরনই হল ছড়িয়ে পড়া। এরই মাঝে প্রশ্ন উঠেছে জাতি হিসাবে আমরা কতটুকু সচেতন? যদিও সবাই বলছে আমরা সচেতন নই, তার প্রমানও রয়েছে এই হিসেবে যে ছুটি পাওয়ার পরই আমরা পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছি, আবার সেটি বন্ধ হলে যে যার এলাকায় চলে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছি। এতে প্রচণ্ড লোক সমাগম হয়েছে আবার একই সাথে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনাও কয়েকগুন বেড়ে গেছে, এবং বেড়েছে। এখানে সঠিক কতজন আক্রান্ত হয়েছেন তার সঠিক নিরূপণ করা না গেলেও, সমগ্র পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ২ কোটি পেরিয়ে গেছে। দক্ষিণ এশিয়ার মানুষ এই সংখ্যার বাইরে নয়। দক্ষিণ এশিয়ার মানুষ তাদের সংস্কৃতি গড়ে তুলেছে ধর্মকে কেন্দ্র করে। মানুষ এখানে অনেকটাই আবেগপ্রবন। সমাজের তাৎক্ষনিক য...